বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিম ডাকাত (৩২) র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত রোহিঙ্গা ডাকাত কলিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের মির আহমেদের ছেলে।
সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, এক রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবরে অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র-চার রাউন্ড গুলি ও কলিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply