সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে রোহিঙ্গা পাচারের দালালসহ আটক ২০

রামুতে রোহিঙ্গা পাচারের দালালসহ আটক ২০

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের রামুতে দালালসহ ২০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে রামু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বাসিন্দা বলে জানা গেছে।
আটক দালাল আব্দুল মালেক ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেকপোস্টে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম জানান, চলমান লকডাউনে জোয়ারিয়ানালা ইউনিয়ন কর্তৃক চেকপোস্ট বসানো হয় পরিষদের সামনে। এসময় রামু বাইপাস থেকে কিছু লোক কয়েকটি সিএনজি
করে জোয়ারিয়ানালা ইউনিয়নের সামনে আসলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।
তিনি আরো জানান, শনিবার সকালে
ক্যাম্প ছেড়ে পালানোর সময় একাধিক গাড়ি পরিবর্তন করে। তারা বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বের হয়েছে বলেও জানিয়েছে। রোহিঙ্গাদের ধরার বিষয়ে রামু থানা পুলিশ ও রামু উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
এদিকে, আটকদের মধ্যে ৮ জন শিশু, ১১ জন প্রাপ্ত বয়স্ক ও একজন দালাল রয়েছে বলে রামু থানা পুলিশ সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM