সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়া ‘সোনারপাড়া-কোর্টবাজার সড়ক’র দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন

উখিয়া ‘সোনারপাড়া-কোর্টবাজার সড়ক’র দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ার ‘সোনারপাড়া-কোর্টবাজার সড়ক’র দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে সোনারপাড়া বাজারের সর্বস্তরের জনগণ।
রোববার (২৫ জুলাই) বিকাল ৫ টার দিকে
কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, উখিয়া উপজেলার অন্যতম ব্যস্ততম সংযোগ সড়ক সোনার পাড়া-কোর্টবাজার সড়কটি। যে সড়কটি সরাসরি যুক্ত হয়েছে মেরিন ড্রাইভে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে সহস্রাধিক যান। অধিকাংশ মানুষ তাদের জীবিকা’র তাগিদে চলাফেরা করে এই সড়ক পথে। উপজেলা পরিষদ,স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে যাতায়াত করতে প্রতিদিন হাজারো মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকেন। বিগত বছরে এই ব্যস্ততম সড়কটিতে অতিরিক্ত ভাঙন দেখা দিলে সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রশাসন। সংস্কার কার্যক্রম শুরু করে পুরো ৬ কিমি রাস্তার কার্পেট তুলে তাতে কংক্রিট বসানোর কাজ শুরু করে। এই অবস্থায় রাস্তাটি ফেলে রাখা হয়েছে দীর্ঘ ৫-৬ মাস, ফলে সড়কটি অভিভাবকহীন হয়ে পড়েছে। রাস্তায় চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। রাস্তা নয়, এটি যেন মরণ ফাঁদ! যাতে প্রতিদিন বিভিন্ন যানবাহনও ভয়ংকর দুর্ঘটনার শিকার হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান চায় এলাকাবাসী।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত ছাত্র, শিক্ষক, ইমাম, স্থানীয় সচেতনমহল সহ সর্বস্তরের জনগণ এই সমস্যা থেকে উত্তরণের জন্য উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) এবং কক্সবাজার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এতে বক্তব্য রাখেন, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ্ সাকিব, সোনার পাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল হক, বিবিসি মিডিয়া এ্যাকশন
কর্মকর্তা এম. ইমরান সোহেল, সোনারপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান, ২নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মানবাধিকার কর্মী জাহেদুল ইসলাম জাহেদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM