কক্সবাজারের বাঁকখালী নদীতে নিখোঁজ কিশোর রুবেলের লাশ ৩ দিন পর মহেশখালী উপজেলার
সোনাদিয়ার চর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত রুবেল (১৭) কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের ৬নং জেটিঘাটস্থ ডোমপাড়া এলাকার বাসিন্দা মো.রফিকের ছেলে।
রবিবার (২৫ জুলাই) দুপুরে মহেশখালীর সোনাদিয়ার লালদিয়া চর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশিরা জানায়, গত শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজের পর বাঁকখালী নদীতে ডিঙি নৌকা নিয়ে প্রতিদিনের মতো যাত্রী পারাপার করতে যায় রুবেল। এতে ২ জন যাত্রীসহ নৌকার মাঝি রুবেল ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীঁরে উঠতে পারলেও মাঝি রুবেল ডুবে যায়। ডুবে যাওয়ার পর থেকে প্রতিদিন বিভিন্ন যানবাহন নিয়ে আত্মীয় স্বজন নিঁখোজের লাশ খুঁজতে থাকে। অবশেষে ৩ দিন পর মহেশখালীর সোনাদিয়ায় লাশটির সন্ধান পাওয়া যায়।
নিহতের চাচা জানান, মহেশখালী সোনাদিয়া এলাকার মৃত নাগু মেম্বার (সাবেক) এর ছেলে রাকিব মোবাইলে জানায় দুপুরে জোয়ারের পানিতে নিহত রুবেলের লাশ ভেসে উঠেছে। ওই খবরে আমরা আত্মীয় স্বজন মিলে স্পিডবোট নিয়ে ঘন্টার মধ্যে লাশটি নিহতের পরিবারে নিয়ে আসি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান।
Leave a Reply