সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
একরাম জুয়েল।।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী মোটরসাইকেল যোগে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৫/০৭/২০২১ খ্রিঃ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন খরুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে কক্সবাজার-চট্রগ্রাম পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি মোটরসাইকেলে দুইজন আরোহীসহ চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ মোটরসাইকেলটি থামার সংকেত দিলে মোটরসাইকেলটি থামিয়ে আরোহীগণ কৌশলে পালানোর চেষ্টাকালে আাসামী মোঃ জহির (২৬), পিতা- মোঃ আয়াছ সিকদার, মাতা-মনোয়ারা বেগম, সাং-ধেছুয়াপালং, ৪নং ওয়ার্ড, ইউপি-খুনিয়াপালং, থানা-রামু, জেলা- কক্সবাজারকে ধৃতসহ মোটরসাইকেলটি জব্দ করে এবং একজন আসামী কৌশলে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহায়তায় সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply