সোমবার, ০১ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
উখিয়ায় ২৩ কেজি গাঁজা সহ এক রোহাঙ্গিা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন ) সদস্যরা।
সোমবার রাত দেড়টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ এর ২১ নম্বর শেডের ৬ নম্বর রুম থেকে ওইসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন -কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ব্লক বি’র ৪৫ নং শেডের ২ নং রুমের মৃত মকতোবিজের ছেলে আবদুর রহিম প্রকাশ কাল্লু মিয়া (২৬) ও তার স্ত্রী ফাতেমা বেগম প্রকাশ মাকিলা (২৬)।
এপিবিএন ১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ধৃতদের বসতঘরের দরজার পাশে মাটি খুড়ে ৩ টি প্লাস্টিক বস্তা উদ্ধার করা হয়। ওই প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩ টি প্যাকেট থেকে গাজা পাওয়া যায়।
এবিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক নাইমুল হক বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দয়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply