সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে মাঠে নেমেছে প্রশাসন

কক্সবাজারে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে মাঠে নেমেছে প্রশাসন

নুরুল আবছার।।
টানা ভারী বর্ষণের কারনে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে ৪টার দিকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুরাদ ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন পাহাড়ে অভিযানে নামে। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন ও কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।
এর আগে বিকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এতে টানা ভারী বর্ষণের কারনে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে সচেতন করা হয়। বিশেষ করে পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া, বাদশাঘোনায়, রাডার স্টেশন ও সার্কিট হাউজের পাহাড়ের আশে-পাশের সচেতনমূলক অভিযান চালানো হয়। এসময় বর্ষায় পাহাড় কর্তনকারীদেরও সাবধান করা হয়।
একই সাথে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের শহরের ৯ নং ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যা নিকেতন স্কুলে আশ্রয় গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির জানান, করোনা ভাইরাস  মানুষের জীবনকে ঘরে বন্দী করেছে। আবার একটানা বৃষ্টিতে জনজীবন বিপন্ন। পাহাড়ে ঘরবন্দী মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই প্রাণহানী এড়াতে পাহাড়ে বসবাস কারীদের নিরাপদ আশ্রয়ে নিতে দিনব্যাপী পাহাড় গুলোতে সময় দিয়েছি, মানুষ বুঝিয়েছি। বিভিন্ন জায়গায় ২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযানও পরিচালনা করেছি।
এদিকে, কক্সবাজারে পাহাড় ধসে একদিনে ৬ জনের প্রাণহানীর ঘটনায় প্রশাসনের টনকনড়ে। তাই পাহাড় ধসে প্রাণহানী এড়াতে প্রশাসন মাঠে নেমেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM