মোহাম্মদ রাসেল।।
কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টি বর্ষন হওয়াতে কক্সবাজারে পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। কক্সবাজার শহরের পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা সহ সচেতনতা অভিযান শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল থেকে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের লাইট হাউজ পাড়া, ফাতেরঘোনা , রাডার স্টেশন ও সার্কিট হাউজের পাহাড়ের নিচের এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুরাদ ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিল্লুর রহমানের নেতৃত্বে সচেতনতা অভিযান পরিচালিত হয়।
এসময় কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল ও কাজী মোস্তাক আহমেদ শামীম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে, এসব এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অত্র ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যালয় ও ১২ নং ওয়ার্ডের রংধনু কটেজে আশ্রয় গ্রহণ করার জন্য মাইকিং করা হয়।
Leave a Reply