সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বৈদ্যঘোনা সমাজ কমিটির উদ্যোগে টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন 

বৈদ্যঘোনা সমাজ কমিটির উদ্যোগে টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন 

মোহাম্মদ রাসেল।।
কোভিড- ১৯ করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে পৌরসভার ৮নং ওয়ার্ডের বৃহত্তম বৈদ্যঘোনা সমাজ কমিটির উদ্যোগে টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়।
শুক্রবার (৬ আগষ্ট) বাদে জুমা সমাজ কমিটির সভাপতি এম শরিফুল ইসলামের  সভাপতিত্বে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বৃহত্তম বৈদ্যঘোনা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মারুফ উল ইসলাম শাওনের সঞ্চলনায় ও বিবি হাজেরা জামে মসজিদের খতিব মৌলনা নুরুল আবছারের কুরান তেলোয়াতের মাধ্যমে কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহ-সভাপতি ডাক্তার মোঃ ছমি উল্লাহ, জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাঃ সম্পাদক নুর মোঃ মনির, আরিফুর রহমান, অর্থ সম্পাদক নুরুল আলম, কার্যকরী সদস্য এড. নিজামুল ও মাষ্টার গোলাম কাদের  প্রমূখ ।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন- যুগ্ন সাঃ সম্পাদক নূর মোঃ মনির ও দপ্তর সম্পাদক রেজাউর রহমান (সোহেল)।
সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসুচী সফল করার লক্ষ্যে দলমত নির্বিশেষে বৃহত্তম বৈদ্যঘোনা সমাজের টিকা নিতে সক্ষম নারী-পুরুষদের টিকা দেওয়ার জন্য সমাজের নেতৃবৃন্দ অনুরোধ জানান। পাশাপাশি সকল স্বাস্থ্যবিধি মেনে টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পে গিয়ে নাম লিপিবদ্ধ পুর্বক সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। পৌরসভা ৮ নং ওয়ার্ডবাসী সহ বৃহত্তম বৈদ্যঘোনা সমাজের সকলকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে কক্সবাজার সদর হাসপাতালধীন নার্সিং ইনস্টিটিউটে ও ওয়ার্ড পর্যায়ে কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয় বুথে গিয়ে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানান সমাজ কমিটির নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM