সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায়  ৪৭০ ভরি ওজনের স্বর্ণ সহ এক রোহিঙ্গা আটক

উখিয়ায়  ৪৭০ ভরি ওজনের স্বর্ণ সহ এক রোহিঙ্গা আটক

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে  ৪৭০ ভরি ওজনের ৩৩ টি স্বর্ণের বার সহ এক রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার-৩৪ বিজিবি।

আটক জয়নুল আবেদীন (৬৫) তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজর আহম্মদের ছেলে।

সোমবার (৯ আগস্ট) সকালে উখিয়া বালুখালী টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কক্সবাজার-৩৪ বিজিবি এর তুমব্রু বিওপির সদস্যগণ।

কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, সোমবার কতিপয় চোরা কারবারিরা অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে এনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-৩৪ বিজিবি এর তুমব্রু বিওপির সদস্যগণ কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে মো. জয়নাল আবেদিনকে সীমান্ত হতে কুতুপালংয়ের দিকে হেঁটে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য আটক করা হয়।

তিনি আরও জানান, তার দেহ তল্লাশি করে কোমরের লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত অবস্থায় ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেটের ৩৩টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মুল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। পরে আটক মো. জয়নাল আবেদীনকে উখিয়া থানায় সোপর্দ করা হয় এবং তার নিকট হতে জব্দ করা স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM