বিশেষ প্রতিবেদক।।
রামু উপজেলাধীন প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্হানরত লকডাউন বাস্তবায়ন কর্মীদের হাতে ৪১ রোহিঙ্গা আটক হয়। এর আগে ও ৬২৫ জন আটক করা হয়। যাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
সোমবার (৯ আগস্ট) রামুর প্রধান সড়কের পয়েন্ট গুলোতে অবস্হানরত লকডাউন বাস্তবায়ন কর্মীরা তাদের আটক করে।
লকডাউন বাস্তবায়ন কর্মীরা জানান, রামু উপজেলাধীন প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে লকডাউন বাস্তবায়ন কর্মীদের হাতে ৪১ রোহিঙ্গা আটক হয়। আটকদের মধ্যে ১০-১২ বছর বয়সের কয়েকজন শিশু ও রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঈদগাহ উপজেলার একটা চায়ের দোকানে চাকুরী করার জন্য যাচ্ছে বলে জানায়।
সচেতন মহলের ধারণা, ক্যাম্প থেকে বিভিন্ন কৌশলে রোহিঙ্গারা এভাবে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে।এটাকে বিপদ-সঙ্কেত হিসেবে দেখছেন সচেতন মহল। এদের অনেকে বাংলাদেশী নাগরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক স্হাপন করে বাংলাদেশে স্হায়ী হওয়ার চেষ্টা করছে। এক শ্রেণীর অসাধু জন-প্রতিনিধিদের সহায়তায় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশের সকল নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা জানান, রোহিঙ্গাদের অনেকে টাকার জোরে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছে। এমনকি অনেকে জন-প্রতিনিধিত্বও করছে। এদেরকে এখনই কঠোর হস্তে প্রতিহত করা জরুরী বলে অভিমত প্রকাশ করেন তিনি। আজকে আটক ৪১ জন ছাড়াও এর আগে ৬২৫ জন আটক করে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
Leave a Reply