সোমবার, ০১ Jun ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
২শত কর্মহীন পরিবারের মাঝে কাউন্সিলর হেলাল উদ্দিনের ত্রাণ বিতরণ

২শত কর্মহীন পরিবারের মাঝে কাউন্সিলর হেলাল উদ্দিনের ত্রাণ বিতরণ

নুরুল আবছার।।
লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুইশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।
 মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৫টায় পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
জানা গেছে, সাবেক ছাত্রনেতা আদনান চৌধুরী সাউদ এর সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়। এতে ৯নং ওয়ার্ডের হত-দরিদ্র অসহায় ২ শত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন-৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আবছার, আব্দু রাজ্জাক, ছলিম উল্লাহ, জিল্লু মিয়া, মোঃ ফরিদ, মোঃ নাছির, মোঃ জুয়েল, মোঃ আব্দুল্লাহ।
ত্রাণ বিতরণকালে কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, এই মহামারী করোনা ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে এবং যারা হতদরিদ্র ও অসহায় তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তিনি ৯নং ওয়ার্ডবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য অনুরোধ করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM