সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে বুধবার একদিনে ৬৪ জন করোনা পজিটিভ

কক্সবাজারে বুধবার একদিনে ৬৪ জন করোনা পজিটিভ

 

একরাম জুয়েল।।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৪ জনের নমুনা টেস্ট করে ৬৪ জনের  রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৯০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
বুধবার (২৩ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে
এই রিপোর্ট প্রকাশ করা হয়। কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বুধবার শনাক্ত হওয়া ৬৪ জন করোনা রোগীর মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৬৩ জন রোগীর মধ্যে ১ জন বান্দরবানের রোগী। অবশিষ্ট ৬২ জন সকলেই কক্সবাজারের রোগী। তন্মধ্যে ২২ জন রোহিঙ্গা শরনার্থী।
এযাবৎ (২৩ জুন পর্যন্ত) কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২২ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ১২২ জন, যেখানে ২১ জন রোহিঙ্গা শরনার্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM