উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষনের ঘটনায় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। এতে এপিবিএন এর ৮ সদস্য আহত হয়।
আটকরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এর বাসিন্দা মো. ইউনুছ উরুফে আনিছের ছেলে হাসমত আলী (৪৫), ব্লক-ডি এর বাসিন্দা হাসি উল্লার ছেলে জান্নাত উল্লাহ উরুফে শহিদ (১৭) ও ব্লক-বি এর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে শফি আলম উরুফে শোয়েব (১৭)।
সোমবার (৯ আগস্ট) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বি/সি/ডি-ব্লক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু জানান, রোববার (৮ আগষ্ট) মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী মাষ্টার মুন্নার অন্যতম সহযোগী দুটি হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেন ও দিল মোহাম্মদকে আটক করে এপিবিএন। এসময় হাসমত আলী, হাসি উল্লাহ ও জান্নাত উল্লাহসহ কয়েকজন সন্ত্রাসী এপিবিএন সদস্যদের উপর গুলি বর্ষন করে সন্ত্রাসীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে এপিবিএন এর ৮ সদস্য আহত হয়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply