সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় ১ লক্ষ ১৬ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পেকুয়ায় ১ লক্ষ ১৬ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ১৬ হাজার ৩শ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।
সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
র‌্যাব-৭ চট্টগ্রাম সুত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। রমিজ উদ্দিন (৩৪), পিতা-আবু তাহের, সাং-বদরখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এবং ২। ওয়াইজ উদ্দিন (২৪), পিতা- আবুল কালাম, সাং- পূর্ব উজানটিয়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। আটককৃত আসামীদের দেখানো মতে বসতঘরের ভিতর খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১লক্ষ ১৬ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানানো হয়। এদিকে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM