মো.শাহাদত হোছাইন।।
পেকুয়ায় বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী স্কুল স্টেশনস্থ ফোরকানের মালিকনাধীন অটোরিকশা গ্যারেজে টমটম মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু মোঃ সাকিব বাবু (১২) বারবাকিয়া ইউপির পূর্ব জালিয়াকাটা এলাকার মোঃ জকরিয়ার ছেলে।
বুধবার (১১আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী এলাকায় অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মা জেসমিন আক্তার বলেন, ফোরকান আমার ২য় স্বামী। স্বামীর দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো শিশু সাকিব বাবু। সেখানে টমটম মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যায়।
পেকুয়া থানার ওসি মোঃ সাইফুর রহমান মজুমদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠে শিশু মৃত্যুর খবর পেয়েছি। এবিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply