সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে পুলিশের অভিযানঃ ৫টি অস্ত্রসহ আটক-১

মহেশখালীতে পুলিশের অভিযানঃ ৫টি অস্ত্রসহ আটক-১

মো.শাহাদত হোছাইন।।

মহেশখালীর হোয়ানক ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে।

আটক মাহমুদুল হক (৪২) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।

বুধবার (১১আগষ্ট) দুপুর ২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় এ অভিযান চালানো হয়।

মহেশখালীর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহেদুল ইসলাম জানান, ধৃত ব্যক্তির অস্ত্র বেচাবিক্রিতে জড়িত থাকার খবরে বেশ কিছুদিন ধরেই নজরদারি করা হচ্ছিলো। একপর্যায়ে আজ দুপুরে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষের ভেতর কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় দেশীয় তৈরি ৫টি বন্দুক পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM