মো.শাহাদত হোছাইন।।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার প্রায় ৫০ হাজার মানুষকে মেজবান খাওয়ানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে শহরের নতুন বাহারছড়া হাজী বরফকল থেকে ২১টি গরু বিতরন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এমএ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউল আলম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আয়াছুর রহমান, এডভোকেট তাপস রক্ষিত, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ড.নুরুল আবছার, ইউনুস বাঙ্গালী, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর
ও জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ২১টি গরু জবাইয়ের মাধ্যমে ৫০ হাজার মানুষকে ফাতেহার মেজবানী খাওয়ানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। আগামীকাল রোববার বেলা ১২টা থেকে দোয়া মাহফিল পরবর্তী এ আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।
Leave a Reply