সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সম্পাদক নুরুল ইসলাম ও তার সহধর্মীনি সহ পরিবারের ৯ সদস্যের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সম্পাদক নুরুল ইসলাম ও তার সহধর্মীনি সহ পরিবারের ৯ সদস্যের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আজিজ উদ্দিন।।
কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলামের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম ও তার সহধর্মীনি সহ পরিবারের ৯ সদস্য করোনা আক্রান্ত। তাদের দ্রুত সুস্থতা কামনায় পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদে আছর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী,
সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খাঁন, সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম, যুগ্ম সম্পাদক জাকারিয়া খন্দকার, সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন ও আবদুল আজিজ রুবেল, প্রচার সম্পাদক ইলিয়াছ মানিক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক নাজিম উদ্দিন নাজু, ওয়ার্ড নেতা আবদুল খালেক, সোনা মিয়া ও রুহুল আমিন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM