সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য-মেয়র মুজিবুর রহমান

আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য-মেয়র মুজিবুর রহমান

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন,‘আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য৷ দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না। তারা এখন এলাকা ভিত্তিক ক্লাব-সমিতিতে পরিণত হয়েছে। বিএনপি জামায়াতের মনে রাখা উচিত আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়, আমরা যেন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লাইট হাউসের রংধনু রিসোর্টের সামনে অনুষ্ঠিত ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মদ শামীম ও উপ-প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুর, সাইফুল ইসলাম চৌধুরী৷
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সেলিম নেওয়াজ, হাসান মেহেদী রহমান, শাহেদ আলী শাহেদ ও মোর্শেদুল হক চৌধুরী।
এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ওয়ার্ড এবং ইউনিটের নেতা
-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে সকলের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে শাহেদ আলী শাহেদ ও মোঃ মোরশেদুল হক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM