সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরের ঝিলংজার ১নং ওয়ার্ড়ের মেম্বারপ্রার্থী মো.ইউনুস

কক্সবাজার সদরের ঝিলংজার ১নং ওয়ার্ড়ের মেম্বারপ্রার্থী মো.ইউনুস

 

বার্তা পরিবেশক।।

আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার সদরের ঝিলংজার ১নং ওয়ার্ড়ে মো.ইউনুসকে মেম্বারপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (১ অক্টোবর) জুমার নামাজের বৃহত্তর নতুন জেল গেইট মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভায় মো.ইউনুসকে মেম্বারপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

সুত্রে জানা গেছে, জুমার পর দীর্ঘ ২ ঘন্টা ব্যাপি চলে এ আলোচনা ও মতবিনিময় সভা। এতে বক্তব্য রাখেন ঝিলংজার ১ নং ওয়ার্ড়ের বিভিন্ন পাড়ার মুরব্বিরা। মেম্বার হিসাবে নির্বাচনে জয়ী করার আশাবাদ প্রকাশ করেন তারা। ঝিলংজা ১নং ওয়ার্ডের শুকনাছড়ি, বড়ছড়া, ঝিরঝিরি কুয়া, চন্দ্রিমাঘোনা, বখতিয়ার ঘোনা, বাদশাঘোনা, জেলগেট, রহমতপুর, লারপাড়া, ইসলামাবাদ, ঘিতপল্লী এলাকা সমুহের যুবসমাজ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।

মেম্বারপ্রার্থী মো.ইউনুস জানান, এলাকার অসহায় ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য আমি প্রার্থী হয়েছি। গরীব ও অসহায় মানুষের ভালবাসার কাঙ্গাল আমি। ওদের জন্য আমি প্রার্থী হয়েছি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আজীবন সেবা করে যাবো ইনশাল্লাহ। তাই আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে মেম্বার হিসাবে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলের সুচিন্তিত রায় প্রত্যাশা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM