সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
গোপন, জালিয়াতি ও মিথ্যা মামলায় জামিন পেলেন চেয়ারম্যান ইউনুছ ভুট্টো

গোপন, জালিয়াতি ও মিথ্যা মামলায় জামিন পেলেন চেয়ারম্যান ইউনুছ ভুট্টো

 

বার্তা পরিবেশক।।

গোপন, জালিয়াতি ও মিথ্যা মামলায় জামিন পেলেন রামু মিঠাছড়ি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ইউনুছ ভুট্টো। ইউনুছ ভুট্টো রামুর মিঠাছড়ি সিকদার বাড়ি এলাকার মৃত আবু বক্করের ছেলে।

রোববার (২৪ অক্টোবর) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে তিনি জামিন লাভ করেছেন বলে নিশ্চিত করেন তার আইনজীবী এপিপি একরামুল হুদা।

নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালত-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা জানান, রামুর মিঠাছড়ি এলাকার একটি বড় শক্তিশালী চক্র ও সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ আমার মক্কেল জনপ্রিয় চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি অত্যন্ত গোপনে ও সুকৌশলে দায়ের করেন। যার এসটি নং-৮৭১/১৯। রামুর মিঠাছড়ি এলাকাটি একটি পক্ষ দীর্ঘ সময় ধরে শোষণ করে আসছিল। চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনুছ ভুট্টো মিঠাছড়ি এলাকাকে তাদের শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্ত ও স্বাধীন করেন তিনি। তাকে রাজনৈতিক ভাবে চেয়ারম্যান নির্বাচনে বাঁধাগ্রস্ত করতে অত্যন্ত গোপনে ও সুকৌশলে ওই পক্ষটি ২০১৪ সালে এই মামলাটি দায়ের করেছিলেন, যা নির্বাচনে প্রার্থী হতে বাঁধাগ্রস্ত করতে করেছিলেন বলে মনে করেন তিনি।

চেয়ারম্যান ইউনুছ ভুট্টো বলেন, নির্বাচনের নমিনেশনকালে এই মামলাটি প্রতিপক্ষ সামনে আনেন এবং প্রচার করেন। ২০১৪ সালে গোপনে করা এই মামলাটি আমার নজরে আসলে আজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করছি এবং আদালত জামিন মঞ্জুর করেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগে গোপন, জালিয়াতি ও মিথ্যা মামলায় আমার জামিন লাভ মিঠাছড়ি বাসীর আরেকটি বিজয় বলে মনে করছি।

এদিকে, আদালত থেকে জামিন লাভ শেষে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন এই জনপ্রিয় চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM