সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মেয়র মুজিবের বিরুদ্ধে মামলাঃ সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা পৌর পরিষদের

মেয়র মুজিবের বিরুদ্ধে মামলাঃ সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা পৌর পরিষদের

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করে দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবী জানিয়েছে পৌর পরিষদ। একই সাথে তারা সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা দেয়।
রোববার রাত ৯টার দিকে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি ও কাউন্সিলর সালাউদ্দিন সেতু।
সভায় মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক সেই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা, চলমান সড়ক উন্নয়ন কাজ এবং জাতীয়তা সনদ এমনকি জন্ম-মৃত্যু সনদসহ পৌরসভার সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বন্ধ করে দেয়ার ঘোষনা দেন কাউন্সিলরবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস.আই.এম.
আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, রাজ বিহারী দাশ, নুর মোহাম্মদ মাঝু, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, নাছিমা আকতার, সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহবায়ক শামিম আকতার, যুগ্ম আহবায়ক নুরুল হকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
মেয়র মুজিবের বিরুদ্ধে মামলাঃ সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা পৌর পরিষদের &url=https://coxnewstoday.net/?p=1774" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> মেয়র মুজিবের বিরুদ্ধে মামলাঃ সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা পৌর পরিষদের " title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> মেয়র মুজিবের বিরুদ্ধে মামলাঃ সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা পৌর পরিষদের " title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM