কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর এই উপ- নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সুত্রে এই তথ্য জানা গেছে।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম পেয়েছেন পাঞ্জাবি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম.এ মঞ্জুর পেয়েছেন ডালিম, সাবেক ছাত্রলীগ নেতা আনসারুল করিম পেয়েছেন ব্ল্যাক বোর্ড, সাবেক কাউন্সিলর জিসানের ছোট ভাই শহিদুল ইসলাম শহিদ পেয়েছেন উটপাখি, যুবলীগ নেতা মোঃ সোহেল পেয়েছেন ব্রিজ, যুবলীগ নেতা ফরিদুল আলম পেয়েছেন টেবিল ল্যাম্প।
মনোনয়নয পত্র প্রত্যাহার করে নিয়েছেন তিন
জন। এরা হলেন, প্রয়াত কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবুর স্ত্রী সানজিদা আহমেদ, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহেদ আলী শাহেদ ও সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক।
কলাতলী পর্যটন এলাকাসহ পৌরসভার গুরুত্বপূর্ণ এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। গত ২৬ ফেব্রুয়ারী ১২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবু (৩৯) মৃত্যুবরন করলে আসনটির উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
Leave a Reply