সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন সভাপতি-হাসান,সম্পাদক-ছৈয়দুল,সাংগঠনিক-সাইফুল

কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন সভাপতি-হাসান,সম্পাদক-ছৈয়দুল,সাংগঠনিক-সাইফুল

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার শহর কৃষকলীগের আওতাধীন ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে মো.রশীদুল হাসান সভাপতি,
ছৈয়দুল আমিন সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় ঘোনারপাড়া কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার শহর কৃষকলীগের যুগ্ম আহবায়ক অনুব্রত ধর অনুপ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন শহর কৃষকলীগের আহবায়ক এরশাদুজ্জামান সুমন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এমএ হাশেম, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, প্রচার সম্পাদক মোর্শেদুল আলম খোকন,
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভূট্টো ও সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন কবির প্রমুখ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার শহর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক কপিল মাহমুদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন- আবু তাহের হেলালী, আব্দুল লতিফ, সাংবাদিক শাহাদত হোছাইন প্রমুখ।
এদিকে, সম্মেলন ও কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সুচনা করেন জেলা কৃষকলীগ ও শহর কৃষকলীগ নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন সভাপতি-হাসান,সম্পাদক-ছৈয়দুল,সাংগঠনিক-সাইফুল&url=https://coxnewstoday.net/?p=1864" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন সভাপতি-হাসান,সম্পাদক-ছৈয়দুল,সাংগঠনিক-সাইফুল" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন সভাপতি-হাসান,সম্পাদক-ছৈয়দুল,সাংগঠনিক-সাইফুল" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM