সংবাদদাতা।।
কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড (রেজি : নং-২১৩১) এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে৷
শনিবার (১১ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ নির্বাচন চলে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর সমবায় অফিসের সহকারি পরিদর্শক আজিজুল হক ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ছাতা প্রতিক নিয়ে মোর্শেদুল আজাদ আবু সভাপতি নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনারস প্রতিক নিয়ে মোঃ বাবুল মিয়া।
নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ-সভাপতি আবুল মাছন, কোষাধ্যক্ষ শফিউল্লাহ নুরী, সদস্য মোঃ আলম, বদিউল আলম, মিজানুর রহমান, হাবিব উল্লাহ, মোহাম্মদ হানিফ, আবদুর রহমান, মুজিব হোসেন ও মোঃ ফজলুর রহমান প্রমুখ।
নির্বাচন পর্যবেক্ষন করেন-পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।
এদিকে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি, পুলিশ প্রশাসন, ভোটার ও এলাকাবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ আলী মুন্না।
Leave a Reply