সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে পর্যটকের মৃত্যু

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত এস.এম মাহাবুজ্জামান (৪১) ঢাকার উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হোটেল সুত্রে জানা গেছে, শুক্রবার নিহতসহ আরো দুই বন্ধু ঢাকা থেকে  কক্সবাজার আসে। তারপর কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি ক্রাউনে উঠেন। শনিবার দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে অসুস্থ বোধ করলে সাথে থাকা অন্য দুইজন হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, শনিবার দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অন্যান্য বন্ধুরা। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেন মৃতের ছোটো ভাই মো. মার্শাল। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM