বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলা থেকে ঈদগাঁওকে নতুন উপজেলা ঘোষণা করার পর দুই উপজেলার আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে নানা ধরনের কানাঘুষা চলছিল। অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতবিনিময় ও আলোচনায় সভায় তা বাস্তবে রূপ পেয়েছে। ফলে সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের পৃথক নতুনভাবে আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার নতুন কমিটি প্রকাশিত হয়।
ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আবু তালেবকে আহবায়ক ও হুমায়ুন কবির হিমু, মহিদ উল্লাহ মহিদ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ইমরুল হাসান রাশেদকে যুগ্ন-আহবায়ক করা হয়েছে।
এছাড়া, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মাহমুদুল করিম মাদুকে আহবায়ক ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, এ্যাডভোকেট ছৈয়দ রেজাউর রহমান এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতানকে যুগ্ন-আহবায়ক করা হয়েছে।
এদিকে, নবগঠিত সদর উপজেলা কমিটির আহবায়ক মাহমুদুল করিম মাদু ও ইদগাও উপজেলা কমিটির আহবায়ক আবু তালেব কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে আহবায়ক ও যুগ্ন আহবায়ক সহ ৫১ সদস্য বিশিষ্ট পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হবে।
Leave a Reply