বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। এতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) জোহরের নামাজের পর গোলদীঘিরপাড় বড় কবরস্থানের জানাজার মাঠে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
পরিবার সুত্রে জানা গেছে, গেল একমাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। মাসব্যাপী চিকিৎসা চলমান ছিল। সর্বশেষ ঢাকা থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরলে মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রফিকুল ইসলামের বয়স ছিল ৪৩ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি অকালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
উল্লেখ্য, কক্সবাজার শহরের ৯ নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মরহুম সুলতান আহমেদের ২য় সন্তান। কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও ঘোনারপাড়া আদর্শ সমাজ কমিটির সর্দার ছিলেন তিনি।
এদিকে, তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কক্সবাজার পৌর আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাঃসম্পাদক উজ্জ্বল কর।
Leave a Reply