“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগান বুকে ধারণ করে হাজার হাজার নেতাকর্মী ও তৃণমূল কৃষকের পদভারে মুখরিত হয় কৃষকলীগ কক্সবাজার শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
কক্সবাজার শহর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন ও আবু তাহের হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
কক্সবাজার শহর কৃষকলীগের আহবায়ক এরশাদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী৷
আতিক উদ্দিন চৌধুরী বলেন, সততা এবং ন্যায়পরায়নতা যাদের মধ্যে আছে, এমন কর্মীদের দিয়ে কৃষকলীগকে ঢেলে সাজানো হচ্ছে।কৃষকলীগ একটি সুগঠিত ও সুশৃঙ্খল সংগঠন, তাই এখানে কোন সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ এবং মাদক কারবারীদের জায়গা হবেনা। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কৃষকলীগ গঠন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম রেজা বলেন, জেলা কৃষকলীগের প্রতিটি সম্মেলনে প্রকৃত কৃষকদের নিয়ে সংগঠন সাজানো হচ্ছে৷ এই সুগঠিত কৃষকলীগের প্রতিটি নেতাকর্মী দেশের সুনামে কাজ করে যাবে৷ সুগঠিত কৃষকলীগে কোন ধরনের দূর্নীতিবাজদের জায়গা হবে না। সৎ, যোগ্য ও শিক্ষিত এবং সাবেক ছাত্রলীগ নেতৃত্বের সমাবেশ ঘটনো হবে কৃষকলীগে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাবেয়া হক, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাশেম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন রফিক, আনিসুল হক চৌধুরী, এডভোকেট মোস্তাক আহমদ, কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া, যুগ্ন-সাধারন সম্পাদক সনজিত চক্রবর্তী, মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ মোর্শেদ, দপ্তর সম্পাদক হোসাইন মাসুম ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, শহর কৃষক লীগের
আহবায়ক এরশাদুজ্জামান সুমন, যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, জয়নাল আবেদীন, আবু তাহের হেলালী, ইব্রাহিম পিয়ারু, মো. শাহাদত হোছাইন, তামজিদুল ইসলাম মিন্টু, অনুব্রত ধর অনুপ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদুল আলম খোকন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ, ফসল ও পন্য সম্পাদক আব্দুল গফুর হেলালী, সদস্য আফলাতুন সিকদার, নুরুল আলম, ইয়াকুব আলী ইমন, সজিব দাশ, ইমাম হোসেন, ওয়াহেদ আল মারুফ, আমান উল্লাহ আমিন প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের উপস্থিতিতে “প্রস্তাবকারী ও সমর্থনকারীরা” সভাপতি পদে ৫ জন প্রার্থীর নাম প্রস্তাব করেন। এরা হলেন-শহর কৃষকলীগের আহবায়ক এরশাদুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক আহবায়ক আবদুল লতিফ, জয়নাল আবেদীন, ইব্রাহিম পিয়ারু, মো.শাহাদত হোছাইন এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম-আহবায়ক আবু তাহের হেলালী, তামজিদুল ইসলাম মিন্টু ও ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জাবেদ মোস্তফার নাম প্রস্তাব করেন।
কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে যাচাই-বাছাই পুর্বক সৎ, যোগ্য এবং দক্ষ নেতৃত্বের একটি শহর কৃষকলীগের কমিটি (সভাপতি ও সাধারণ সম্পাদক) ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, সম্মেলন শুরুর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল শোডাউন করে স্লোগান স্লোগানে রাজপথ মুখরিত করেন এবং পরে সম্মেলন স্থলে প্রবেশ করেন। টান-টান উত্তেজনায় এবং জমকালো আয়োজনে সম্মেলন ও কাউন্সিল সফলভাবে শেষ হয়েছে। কাউন্সিল শেষে নেতা-কর্মীদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply