সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে জাপার মানববন্ধন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে জাপার মানববন্ধন

এহসান কুতুবী।।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি।
বুধবার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা জাপার আহবায়ক মেহেরুজ্জামানের সভাপতিত্বে ও শহর জাপার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাপার সদস্য সচিব মুফিজুর রহমান মুফিজ, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন চেয়ারম্যান, সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মোহিবুল্লাহ, টেকনাফ উপজেলা জাপার সভাপতি মাস্টার এমএ মনজুর, শহর জাপার সভাপতি নাজিম উদ্দীন নাজিম, চকরিয়া উপজেলা সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল আলম, ছাত্র সমাজের আহবায়ক ফরিদ মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা সিন্ডিকেট করে সব লুটেপুটে খাচ্ছেন। অফিস আদালত নিয়ন্ত্রণ করছেন। আমরা বিরোধী দলে আছি বলে অন্যায়ের প্রতিবাদ করব না, ভাববেন না। সরকার গঠনে জাতীয় পার্টি যেমন আপনাদের সহায়তা করেছে, তেমনি দুর্নীতিও রুখে দিবে।
তারা বলেন, বর্তমান দেশ যেন সারাশরীর উলঙ্গ অবস্থা। মানুষ মেরে উন্নয়ন চাই না। আগে ক্ষুধা নিবারণ করুন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ জাপা নেতারা বলেন, আপনি সৎ। যথেষ্ট দক্ষতা দর সাথে দেশ পরিচালনা করছেন। কিন্তু চারপাশের অনেক নেতা আছে যারা আপনার অর্জন শেষ করে দিচ্ছে। রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য নিয়ন্ত্রণে আনুন। না হলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তখন পালানোর পথ খোঁজে পাবেন না।
মানববন্ধনে জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM