সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৬নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪ টার দিকে কক্সবাজার মডেল জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার শহর কৃষকলীগের ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফায়সাল ইবনে দোহার সঞ্চালনায় ৬নং ওয়ার্ডের সভাপতি ও শহর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর কৃষকলীগের সভাপতি এরশাদুজ্জামান সুমন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার শহর কৃষকলীগের ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি আরিফুল্লাহ নূরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার শহর কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহিম পিয়ারু ও জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের হেলালী। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর কৃষকলীগ নেতা নজরুল ইসলাম খোকন, ৫নং ওয়ার্ড সভাপতি দিদারুল করিম, জামাল বিন তাহের, কামাল উদ্দিন, রহিম উদ্দিন, এহেসানুল করিম ও ৬নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে তামজিদুল ইসলাম মিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দের আরো সচেতন ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদুজ্জামান সুমন বলেন, আমরা সকলেই বঙ্গবন্ধুর সৈনিক। জাতির পিতার স্বপ্ন পূরণে কৃষকলীগ নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আরো গতিশীল হবে ৬নং ওয়ার্ড কৃষকলীগ। তিনি সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে, সাধারণ সভা ও ইফতার মাহফিলের মোনাজাতের মাধ্যমে দোয়া করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply