সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেশার রুবেলের ‘অন্যরকম’ অনুরোধ

পেশার রুবেলের ‘অন্যরকম’ অনুরোধ

 

সিএনটি ডেস্ক।।

পদ্মা সেতুর মতো নিজেদের অর্থায়নে কেনা হোক আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এমন অনুরোধ করেছেন বাংলাদেশ দলের পেশার রুবেল হোসেন।

নিজ ভেরিফায়েড ফেসবুকে রুবেল লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে বাংলাদেশর ফায়ার সার্ভিসকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিন। আমরা সারাদেশের মানুষ সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিবো, যে যা পারি তাই দেবো।

নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারবো। দয়া করে আপনি আমাদের সেই সুযোগটি করে দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের এই স্ট্যাটাস এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। বিষয়টিকে বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM