সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মুক্তিযোদ্ধাদের সম্মানে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মুক্তিযোদ্ধাদের সম্মানে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান
কায়সারুল হক জুয়েল তার নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি চেয়ারের ব্যবস্থা করেছেন। তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় ইতোমধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি সমাজের বিশিষ্টজনরা তাকে সাধুবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তার চেয়ারের পাশাপাশি লাল রঙের একটি চেয়ার রয়েছে। আর ওই চেয়ারটি সংরক্ষিত রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য।

জানা গেছে, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সদর উপজেলা পরিষদকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার বিভিন্ন পদক্ষেপের ফলে নানা শ্রেণি-পেশার সেবাপ্রার্থীদের সেবাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। সম্প্রতি তার কক্ষে, তার চেয়ারের পাশেই জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্যে একটি সংরক্ষিত আসন রেখেছেন।

কক্সবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এক নেতা বলেন, বর্তমান কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল তার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্যে একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা রেখে আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে লিখেন, মুক্তিযোদ্ধা সন্তান কায়সারুল হক জুয়েল তার অফিস কক্ষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আসন সংরক্ষণ করেছেন। ‘প্রয়াস সামান্য কিন্তু গুরুত্ব অপরিসীম’। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশে সহায়ক হবে বলে সবাই বিশ্বাস করেন। তার এই শুভ উদ্যোগের জন্য সকলেই অশেষ ধন্যবাদ জানান।

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধা সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রত্যেক উপজেলায় প্রতিটি দপ্তরে এমনিভাবে একটি চেয়ার সংরক্ষিত রাখা হলে মানুষের মাঝে দেশাত্মবোধ জাগবে পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জননেতা এ.কে.এম মোজাম্মেল হকের কনিষ্ঠ সন্তান। তিনি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এছাড়াও, তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার সভাপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM