সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
বার্তা পরিবেশক।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকাল ৪ টায় শহরের
কুতুবদিয়াপাড়া উপকুলীয় প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ আলী ছোট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম ওসমান সরওয়ার আলম চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল হোসেন রনি ও আবদুল আজিজ।
এদিকে, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ও গতিশীল করতে আগামী ১ জুলাই ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। জাঁকজমকপূর্ণ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার লক্ষ্যে ওয়ার্ডের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ ও আবদু জব্বারের সঞ্চালনায় এই কর্মী সভা চলে।
Leave a Reply