সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁও উপজেলা গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত

ঈদগাঁও উপজেলা গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত

মোহাম্মদ হামিদ।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

নিকার’র সিদ্ধান্ত ভঙ্গ করে কক্সবাজার জেলায় উপজেলা ভবন ঈদগাঁও ইউনিয়ন থেকে কর্তন করে ইসলামাবাদ ইউনিয়নে স্থাপনের সিদ্ধান্ত বাতিলে জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। পরে হাইকোর্ট ইসলামাবাদে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করে। একই সঙ্গে জমি অধিগ্রহণ কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

এর আগে গত ২৪ জানুয়ারি চেম্বার আদালতও হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জনগণের দাবির মুখে ২০১৯ সালে ২২ জুলাই ঈদগাঁওকে উপজেলায় উন্নীতকরণ-বিষয়ক চূড়ান্ত প্রস্তাবনা (প্রতিবেদন) জেলা প্রশাসক বরাবর দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে এই প্রস্তাবনা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের দপ্তর হয়ে স্থানীয় সরকারের সচিব বরাবর পাঠানো হয়।

প্রসঙ্গত: গত ২৬ জুলাই মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চুয়াল সভায় ঈদগাঁও নতুন উপজেলা হিসেবে অনুমোদন পায়।

এদিকে, কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী নিয়ে গঠিত হলো ঈদগাঁও উপজেলা। বর্তমানে ৫টি ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM