সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রামুতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রামুতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

 

নুরুল হক সিকদার।।

২০০৫ সালে ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন করেছে রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অসম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গী তৎপরতা ও তাদের মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,
ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ,উপজেলা আওয়ামী লীগ নেতা ও কাউয়ার খোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মদ,উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল আলম জিকু,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক (রাজা),কাউয়ার খোপ ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সুজন চক্রবর্তী সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শোকাবহ এই আগস্ট মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে গুলিকরে হত্যা করে এই দেশীয় একটি কুচক্রী মহল। এই আগস্ট মাসেই জঙ্গীদের নির্দেশ দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চেয়ে ছিলো জামাত-বিএনপি। এই জঙ্গীরা সেদিন সারা দেশে এক যোগে সিরিজ বোমা হামলা চালিয়ে ছিলো।

তারা বলেন, সেদিনের হামলায় প্রাণহানীসহ বহু মানুষ আহত হয়েছে। সেই হামলার ঘটনার অনেক জঙ্গী এখনো কারাগারে আছেন। আবার অনেকেই আইনের ফাঁক ফোকরে বেরিয়ে এসেছেন। সেই জঙ্গীদের বৃত্তিদাতারা এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল জঙ্গী সংগঠনকে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM