সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোগান্তি কমাতে মাঠে নামছে পৌর ছাত্রলীগ

এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোগান্তি কমাতে মাঠে নামছে পৌর ছাত্রলীগ

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার ইচ্ছুকদের ভোগান্তি কমাতে ভোটার হতে আগ্রহীদের পাশে মাঠে নেমেছে পৌর ছাত্রলীগ।

পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা ও হেল্প ডেস্ক চালু করে সাহায্য করা হচ্ছে। এতে খুশি হয়েছে ভোটার হতে ইচ্ছুকরা।

শনিবার (২০আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবাপ্রার্থীদের সেবা প্রধান করেন কক্সবাজার পৌর ছাত্রলীগ।

সরজমিনে দেখা যায়, শেষ সময়ে কক্সবাজার পৌরসভায় ভোটারদের ভীড় জমেছে। এই ভীড়কে কমাতে কক্সবাজার পৌর ছাত্রলীগের বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কে সেবাপ্রার্থীরা এসে অনেকেই তাদের ভোটার ফরমের সংশোধন করছেন আবার অনেকেই যারা গরমে ক্লান্ত তারা এই ডেস্কে এসে পানি পান করছেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সেবা নিতে আসা রহিমা বলেন, সত্যি ছাত্রলীগের এমন কার্যক্রম প্রশংসার দাবিদার। তাদের সহযোগিতায় আমাদের মতো সেবা প্রার্থীদের অনেক ভোগান্তি কমেছে। সকলে ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে।

পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে আমরা এই উদ্যেগ গ্রহন করি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে থাকে সেই ধারাবাহিকতায় পৌর ছাত্রলীগও রয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন জানান, এই সেবা ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ না হাওয়া পর্যন্ত চলমান থাকবে। পৌরসভার কর্মকর্তা ও পৌর কাউন্সিলরদের সহায়তা করে যাবে পৌর ছাত্রলীগ। এতে সেবাপ্রার্থীদের কাজে আর ভোগান্তি পোহাতে হচ্ছে না।

এদিকে, এমন সময়ে পৌর ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকার জন্য ছাত্রলীগের এই উদ্যোগকে ধন্যবাদও জানান মেয়র মুজিবুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM