সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

মোহাম্মদ রাসেল।।

বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়েছে। এতে নানা ধরনের কর্মসুচী সফল করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল, উপস্থিত নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং সর্বশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮আগস্ট) কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় জাতীয় পরিষদের সাবেক সদস্য এম.এ হাসেম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, এডভোকেট মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মো.শাহাদত হোছাইন, জেলা নেতা ফারুক আহমেদ, ইয়াকুব আলী ইমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএমখালি ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, চৌফলদন্ডী ইউনিয়ন সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ভারুয়াখালী ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM