সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারস্থ শাপলাপুরবাসীর ইফতার মাহফিল সম্পন্ন

কক্সবাজারস্থ শাপলাপুরবাসীর ইফতার মাহফিল সম্পন্ন

একরাম জুয়েল।।

কক্সবাজারস্থ শাপলাপুরবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) কক্সবাজারের সুগন্ধ্যা পয়েন্টস্থ দ্যা সী প্রিন্সেস হোটেলের হল রুমে নুরুল হুদা কাজলের অর্থায়নে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে গিয়স উদ্দীন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ শাপলাপুর ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার ওসমান সরওয়ার, বাংলাদেশ আওয়ামীলীগ শাপলাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ এম জসিম উদ্দিন মাহমুদ, সাবেক শাপলাপুর ইউপি চেয়ারম্যান নাজেম উদ্দিন, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট ইলিয়াস, মনির আহমদ, সাংবাদিক এম আমান উল্লাহ আমান, জলাল উদ্দিন আকবর, সোনালী ব্যাংকের অফিসার আবদুল খালেক, আব্দুল গফুর মানিক ও মহিউদ্দিন।

এতে বক্তারা শাপলাপুরকে এগিয়ে নিতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। শাপলাপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি মিলনমেলায় রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন তারা। আয়োজকরা বেশিরভাগই শিক্ষিত তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।

এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা আবু সুফিয়ান। পরে ইফতার পরিবেশন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM