সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কাউন্সিলর মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন 

কাউন্সিলর মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন 

বার্তা পরিবেশক।।
আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের পরপর দুই বারের জনপ্রিয় কাউন্সিলর মিজানুর রহমান মিজানের নির্বাচনী প্রচারণার জন্য প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকাল ৫ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের নুনিয়াছড়াস্থ
তিনরাস্তার মাথায় এ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
এসময় সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বৃহত্তর নুনিয়াছড়া জামে মসজিদের ইমাম ও শিল্প এলাকা জামে মসজিদের ইমাম।
এসময় এলাকার শতশত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন, উত্তর দুনিয়াছড়ার সমাজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ মোস্তফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, জেলে সমিতির সভাপতি ইয়াকুব মাঝি ও সম্পাদক জালাল উদ্দীন।
এছাড়াও এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল জলিল, মোজাম্মেল সওদাগর, মুজিব সওদাগর, সুলতান সওদাগর, মোস্তাক সওদাগর, আবদুল খালেক, ফরিদ সওদাগর, শফিউল আলম সওদাগর, বাবুল সওদাগর, নুরুচ্ছফা ও তারেক প্রমুখ।
এদিকে, ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে উপস্থিত এলাকাবাসীকে মিষ্টিমুখ করা হয়। এছাড়া, আগামীতেও পুনরায় মিজানুর রহমান মিজানকে কাউন্সিলর নির্বাচিত করতে দলমত নির্বিশেষে প্রত্যয় ব্যক্ত করেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM