সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মনোনয়নপত্র নিলেন দুই বারের সফল কাউন্সিলর আকতার কামাল

মনোনয়নপত্র নিলেন দুই বারের সফল কাউন্সিলর আকতার কামাল

 

বিশেষ প্রতিবেদক।।

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন ঘিরে জনমনে বেড়েছে আগ্রহ। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ।

সোমবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মনোনয়ন ফরম নিলেন ১নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর এস.আই.এম আকতার কামাল আজাদ। এরপর তিনি জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বর্তমান কাউন্সিলর আকতার কামাল বলেন, বিগত সময়ে ১নং ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নির্বাচিত হলে বাকি অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এদিকে, আগামী ১২ জুন কক্সবাজার পৌর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে। পাড়া-মহল্লায় চলছে নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM