সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মনোনয়ন ফরম জমা দিলেন কাউন্সিলর প্রার্থী জাবেদ মোস্তফা

মনোনয়ন ফরম জমা দিলেন কাউন্সিলর প্রার্থী জাবেদ মোস্তফা

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক কৃতি ফুটবলার ও কৃষকলীগ নেতা মোঃ জাবেদ মোস্তফা।

মঙ্গলবার (১৬মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের হাতে ফরম জমা দেন তিনি।

ফরম জামা দেয়ার সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম,মসজিদ কমিটির সভাপতি মোঃ ইউছুপ,শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু,সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, মোঃ জোহার ও জহির আলম৷

কাউন্সিলর প্রার্থী জাবেদ মোস্তফা বলেন, আমাকে নির্বাচিত করলে ৬নং ওয়ার্ডকে আধুনিক এবং মাদকমুক্ত করা হবে। এজন্য তিনি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। তিনি ভোটারদের সালাম জানিয়েছেন এবং সবার কাছে ভোট ভিক্ষা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM