সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মনোনয়ন ফরম জমা দিলেন মিটন কান্তি দাশ

মনোনয়ন ফরম জমা দিলেন মিটন কান্তি দাশ

মোহাম্মদ একরাম।।

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মিটন কান্তি দাশ।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের হাতে ফরম জমা দেন তিনি।

ফরম জামা দেয়ার সময় অলক ভট্টাচার্য,সেলিম হোসেন,মিল্টন ভট্টাচার্য,খোকন ভট্টাচার্য ও মং ফ্রুরী উপস্থিত ছিলেন।

কাউন্সিলর প্রার্থী মিটন কান্তি দাশ বলেন,আমাকে নির্বাচিত করলে ৩নং ওয়ার্ডকে আধুনিক এবং মাদকমুক্ত করবো। জলাবদ্ধতা নিরসন করবো। যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি,সেখানেই আমি প্রথম কাজ করবো।
যুব সমাজের ভাগ্য উন্নয়নে কাজ করবো। কাউন্সিলর হিসেবে নয় সেবক হিসেবে কাজ করতে কাউন্সিলর প্রার্থী হয়েছি। এলাকার যুবক ভাইদের খেলাধুলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ৩নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM