সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক।।
ওমান হ্যামেরিয়া ফুটবল একাদশ আন্তঃ জেলা রেফারিড এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উপলক্ষে শনিবার মাঠে খেলতে নামবে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন। এতে অপরদিকে প্রতিদ্বন্দী হিসেবে মাঠে নামবে ফেনী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন।
শনিবার (২০ মে) বিকেল ৩টা সিজেকেএস প্রশিক্ষণ মাঠে দিন ব্যাপী ফুটবল উৎসবে আরো দুটি টীম অংশগ্রহণ করবে। এর দল দুটি হলো, কুমিল্লা জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন।
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সফল মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওমান হ্যামেরিয়া ফুটবল একাদশের সভাপতি ও সিজেএফআরএ এর আজীবন সদস্য আব্দুল মান্নান। ওমান হ্যামেরিয়া ফুটবল একাদশ ক্লাবের
সৌজন্যে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাসেম কুতুবী জানায়, ওমান হ্যামেরিয়া ফুটবল একাদশ আন্তঃ জেলা রেফারিড এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ অংশগ্রহণ করতে সকালে টীম নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করবো। বিজয়ী হতে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামবো। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। এজন্য কক্সবাজারবাসী সহ ক্রীড়ামোদী ফুটবল প্রেমিদের দোয়া কামনা করছি।
Leave a Reply