সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি (১৬/০৯/২০২৪ খ্রি.) আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এদিন কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০:০০ টায় কুইজ প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় ক্বেরাত প্রতিযোগিতা এবং দুপুর ১২:00 টায় প্রশাসনিক ভবন- 204 নং কক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন কমিটির আহ্বায়ক মোহাং রেজা খান হেলালীর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক আবু বকর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী হুরে জান্নাত লিলি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক। শিক্ষকদের পক্ষে আলোচনায় অংশ নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল মোস্তফা বুলু, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান। সভায় নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ইংরেজি বিভাগের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়। এরপর কলেজ জামে মসজিদের খতীব মাওলানা সুলতান আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM