ইব্রাহিম খলিল।।
কক্সবাজার জেলা প্রশাসন শিক্ষা শাখার সহকারী কর্মকর্তা, অক্সফোর্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী নজরুল ইসলাম এনি (৪৮) হৃদরোগ আক্রান্ত হয়ে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি….. রাজিউন)।
তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নজরুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার মরহুম সাবের আহমেদের ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী ও কন্যা সন্তানের পিতা ছিলেন। আগামীকাল সকাল ১০ টায় সাহিত্যিকাপল্লী হাই স্কুলের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে, শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক মো.শাহাজাহান রহমান, সহ-সম্পাদক আব্দুল মালেক ইমন, ক্রীড়া সম্পাদক নাজমুল করিম সহ আরও অনেকে।
Leave a Reply