কক্সবাজারের রামুতে দালালসহ ২০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে রামু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বাসিন্দা বলে জানা গেছে।
আটক দালাল আব্দুল মালেক ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেকপোস্টে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম জানান, চলমান লকডাউনে জোয়ারিয়ানালা ইউনিয়ন কর্তৃক চেকপোস্ট বসানো হয় পরিষদের সামনে। এসময় রামু বাইপাস থেকে কিছু লোক কয়েকটি সিএনজি
করে জোয়ারিয়ানালা ইউনিয়নের সামনে আসলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।
তিনি আরো জানান, শনিবার সকালে
ক্যাম্প ছেড়ে পালানোর সময় একাধিক গাড়ি পরিবর্তন করে। তারা বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বের হয়েছে বলেও জানিয়েছে। রোহিঙ্গাদের ধরার বিষয়ে রামু থানা পুলিশ ও রামু উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
এদিকে, আটকদের মধ্যে ৮ জন শিশু, ১১ জন প্রাপ্ত বয়স্ক ও একজন দালাল রয়েছে বলে রামু থানা পুলিশ সুত্রে জানা গেছে।
Leave a Reply