সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে জসিমের কর্মকান্ডে বিব্রত যুবলীগ

কক্সবাজারে জসিমের কর্মকান্ডে বিব্রত যুবলীগ

সংবাদদাতা।।
কক্সবাজারের জসিম উদ্দিন নামের এক ব্যাক্তি হঠাৎ করে যুবলীগের ব্যানারে কর্মকান্ড পরিচালনা করা নিয়ে বিব্রত কক্সবাজার জেলা যুবলীগ।
কক্সবাজারের বিভিন্ন স্থানে জসিম হঠাৎ করে যুবলীগের ব্যানারে আবিরভাব হওয়ায় তিব্র ক্ষোভ জানিয়েছেন যুবলীগের ত্যাগী নেতাকর্মীরা।
কক্সবাজারের বদরমোকাম এলাকার জসিম উদ্দিন ২০০৪- ২০০৭ সাল পর্যন্ত কক্সবাজার শহরে শিবির নিয়ন্ত্রিত যুবক কল্যান সংস্থা (যুকস) এর স্বসস্ত্র ক্যাডার ছিলো। জসিমের পিতা মৌলভি আতিক আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তবে পিতার রাজনীতির সাথে জসিমের রাজনৈতিক মতাদর্শের বিরোধ ছিলো। যার কারনে পরিবারে অনেক অশান্তিও সৃষ্টি হয়। এইসব অশান্তিতে পরিবারের ভেতরে একাধিক মামলাও হয়।
গত একমাসের বেশি সময় ধরে বিশেষ উদ্দেশ্য জসিম হঠাৎ করে যুবলীগ পরিচয়ে ব্যানার বানিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এই বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর জানান, যে কেউ ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করতে পারি। তবে যুবলীগ না করে যুবলীগ নেতা দাবি করে ত্রাণ বিতরণ করা অন্যায়।
বদরমোকাম এলাকার জসিম উদ্দিন যুবলীগের কেউ নয়। সে কয়েকদিন ধরে যুবলীগের নাম ব্যবহার করে এমন কর্মকান্ড করে আসছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এইসব নিউজও দেখেছি। জসিমকে কখনো যুবলীগের কোন কর্মকান্ডে আমি দেখিনি। জসিমের এইসব কর্মকান্ডে যুবলীগ বিব্রত বোধ করছে। এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেছে জেলা যুবলীগের সভাপতি।
সুত্র-কক্স ৭১

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM