নুরুল আবছার।।
লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুইশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৫টায় পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
জানা গেছে, সাবেক ছাত্রনেতা আদনান চৌধুরী সাউদ এর সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়। এতে ৯নং ওয়ার্ডের হত-দরিদ্র অসহায় ২ শত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন-৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আবছার, আব্দু রাজ্জাক, ছলিম উল্লাহ, জিল্লু মিয়া, মোঃ ফরিদ, মোঃ নাছির, মোঃ জুয়েল, মোঃ আব্দুল্লাহ।
ত্রাণ বিতরণকালে কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, এই মহামারী করোনা ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে এবং যারা হতদরিদ্র ও অসহায় তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তিনি ৯নং ওয়ার্ডবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য অনুরোধ করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।
Leave a Reply